মৃতরা হলো- পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া (৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (৯)। তারা সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয়রা জানান, সম্প্রতি ধর্মপুর গ্রামে বাবা জিতু মিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন দুই শিশুর মা বিলকিছ বেগম ও লিপি বেগম। শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। কোথাও খুঁজে না পেয়ে সন্দেহবশত বাড়ির পার্শ্ববর্তী পুকুরে খুঁজতে যান বাড়ির লোকজন।
.png)
একপর্যায়ে পানির নিচ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাত ৮টার দিকে মুঠোফনে বিষয়টি নিশ্চিত করেছেন শিশু দুটির নানা জিতু মিয়া।