ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পুলিশের কর্মবিরতি

আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৭ আগস্ট ২০২৪
আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার বন্ধ
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আটকা পড়া ভারতগামী যাত্রীরা

ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী শতাধিক যাত্রী আটকা পড়েছে।

ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলার বাসিন্দা বিমল রায়। তিনি বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন গত ৫ দিন আগে। বাংলাদেশের এমন পরিস্থিতি কারণে দেশে তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে। সেজন্য তিনি ফিরে যাচ্ছেন। কিন্তু ইমিগ্রেশনে এসে দেখেন কোনো কার্যক্রম চলছে না। কবে নাগাদ যেতে পারবে তাও জানেন না।

কুমিল্লার বাসিন্দা মো. তাজুল ইসলাম জানান, স্ত্রীকে চিকিৎসা করাতে ভারতে যাওয়া জন্য সড়ক পথে অতিরিক্ত টাকা খরচ করে আখাউড়া স্থলবন্দরে আসেন। এখানে এসে জানতে পারেন সকাল থেকে এখানে পুলিশের কর্মবিরতি চলছে। এ অবস্থায় তিনি যেতে পারছেন না। অসুস্থ স্ত্রীকে নিয়ে এখন তিনি বিপাকে পড়েছেন।

Advertisement

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, সারাদেশে থানায় হামলা হয়েছে, অনেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় আছেন পুলিশ সদস্যরা। ফলে নিরাপত্তা নিশ্চিকরণসহ বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সদস্যরা একই দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। এতে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!