মৃত নাজমা বেগম (২৫) উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের বেপারীপাড়ার সজল মিয়ার স্ত্রী।
মৃতের মা লাইলী বেগম জানান, গত ৯ বছর আগে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের আহাব আলীর ছেলে সজল আলীর সঙ্গে নাজমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে গোসাইপুর খায়েশ মিয়ার ভাড়া বাড়িতে থাকতেন তারা৷ মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির আরেক ভাড়াটিয়া লিপির সঙ্গে নাজমার তর্কাতর্কি হয়। পরে অভিমান করে এক পর্যায়ে সবার অজান্তে ঘরে রাখা বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা নাজমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন৷ পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি এক গৃহবধূ বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। মৃতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।