জানা যায়, বিকেল ৪টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় লেকে একটি অজ্ঞাত লাশ ভাসছিল। সেটি উদ্ধারের কিছুক্ষণ পরে আরেকটি ভাসমান লাশ উদ্ধার করা হয়। ঐ লাশের পকেটে পাওয়া আইডি কার্ড অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির নাম বাপ্পি আহমেদ। তিনি মিরপুরের বাসিন্দা।
উদ্ধারকারীদের একজন জানান, লাশটি দীর্ঘ সময় ধরে ভাসছিল। ভয়ে কেউ এগিয়ে আসছিল না। বিকেলে কয়েকজনকে নিয়ে লাশটি উদ্ধার করে পাড়ে রেখেছেন তারা। মিরপুরে নিহতের পরিবারের খোঁজে লোক পাঠানো হয়েছে। এ ছাড়া লেক ছাড়াও অন্য স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
.png)
এদিকে যাত্রাবাড়ী থেকে আজ ৩টি লাশ উদ্ধার করা হয়েছে।