মঙ্গলবার মধ্যরাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
নিহতের কন্যা ঝুমা রানী চ্যাটাজী জানান, প্রতিবেশি আজিজ শেখের ছেলে হুমায়ুন শেখের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধায় এলাকার নুরইসলাম এসে হুমকি দেয় রাতেই দেখিয়ে দেব। পরে রাত সাড়ে ১২টার দিকে নুরইসলামসহ ৪ জন এসে আতর্কিতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাবাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আমরা তাকে উদ্ধার করে গেলে আমি ও আমার মাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
নিহতের স্ত্রী শেফালী রানী চ্যাটাজী জানান, হুমায়ুন শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দরজা ভেঙে সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে।
বাগেরহাট মডেল থানার ওসি সাইদুল ইসলাম মোবাইল রিসিভ করেননি।