আন্দোলনে খুলনায় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন বাগেরহাট জেলার কচুয়্ উপজেলার কিসমত মালিপাটন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার ঘরামীর ছেলে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) এর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২ আগস্ট) কোটা আন্দোলনে পুলিশ কনস্টেবল সুমন ঘরামী নিহত হন।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় সুমনের মরদেহ মালিপাটন গ্রামে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মালিপাটন গ্রাম। এ সময় কচুয়া উপজেল চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জী, বাগেরহাট সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, কচুয়া থানার ওসি মো. মহসিন হোসেন উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। পরে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে পিতার বীর নিবাসের সামনে সমাহিত করা হয়।
.png)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ বছরের কন্যা, বৃদ্ধ পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।