নিহতরা হলেন- বানিয়াচংয়ের যাত্রাপাশা মহল্লার সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাঝের মহল্লা গ্রামের আব্দুর নূরের ছেলে আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাও মহল্লার শমশের মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৪০), কামালহানি মহল্লার নয়ন মিয়া (১৮), যাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে তোফাজ্জ্বল (১৮) ও পূর্বঘর গ্রামের দলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০)।
সোমবার সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকে। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। একপর্যায়ে বিক্ষোভকারী জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।
.png)
হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ছয়জনের মৃত্যু হয়। আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, এখনো পরিস্থিতি উত্তপ্ত। কথা বলার সুযোগ নেই।