ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ৫ আগস্ট ২০২৪
হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে নিহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরো ৫০ জন।

সোমবার সকাল ১১টর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। এ সময় বিক্ষোভকারী জনতা থানায় আগুন ধরিয়ে দেয়। দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। 

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের বয়স ১৮ থেকে ২০ বছর ও অপরজন অর্ধ বয়স্ক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!