খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে।
.png)
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় শনাক্তে কাজ অব্যাহত আছে।