রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্যাক্টরির ভেতরে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি। পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ লাশ তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে বন্দর থানার পুলিশ ৯৯৯ কল পেয়ে বিকেলে ওই বাড়িতে উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত করে। পরিবারের অভিযোগ না থাকায় রোববার সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ধামগড় ইউপির কৈড়ইয়াবাড়ি এলাকার আউয়াল মিয়ার মালিকানাধীন মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স নামে চুন ফ্যাক্টরিতে পাথর ভাঙার মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন আব্দুল আজিজ। প্রতিদিনের ন্যায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় মেশিনের হাভার কাত হয়ে আজিজের ওপর পাথর পড়ে। এ সময় মাথা, পায়ে-হাতে ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, পারিবারিকভাবে এ ঘটনায় আপত্তি, অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।