ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ৩১ জুলাই ২০২৪
চাঁদপুরে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে চাঁদপুরে ৫০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হঠাৎ বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টায় হঠাৎ বৃষ্টি নামে। দুপুর আড়াইটা পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। 

দুপুরে শহরের মাদরাসা রোড, পালপাড়া, ট্রাকরোড, রহমতপুর কলোনী, নাজিরপাড়াসহ বিভিন্ন পাড়া মহল্লায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় রাস্তাতে হাঁটু পানি জমতে দেখা যায়। এ সময় চলাচল করতে মানুষের কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়। বৃষ্টির পর ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তা-ঘাটের পানি কমে যায়। 

Advertisement

আবহাওয়া পূর্বাবাসের মাধ্যমে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রপাত/বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েক বিভাগে মাঝারি ভারী থেকে অতি ভারী ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাত হতে পারে। 

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শোয়েব জানান, চাঁদপুরে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট বৃষ্টিপাত ৫৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হচ্ছে তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!