এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভুইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ।
.png)
বক্তারা নড়াইল জেলার ঐতিহ্য দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবার মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাছ ধরার বিভিন্ন অবৈধ ফাঁদ জব্দ করে ধ্বংস করে দেওয়ার অনুরোধ জানান।
মৎস্য কর্মকর্তা জানান, নড়াইল জেলায় এ বছর ১৬ হাজার ৬৬০ মেট্রিক টন মাছের চাহিদা ছিল। সেখানে উৎপাদন হয়েছে ১৮ হাজার ৬৬৫ মেট্রিক টন। অর্থাৎ নড়াইল জেলার মাছের চাহিদা মিটিয়ে আরো ২ হাজার ৫ মেট্রিক টন মাছ জেলার বাইরে বিক্রি করা হচ্ছে।
আলোচনা সভায় সরকারি দফতরের কর্মকর্তা, মৎস্য চাষি, হ্যাচারি মালিক, মৎস্য বিক্রেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নড়াইল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্য মেলা, মৎস্যবিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, শিশুদের রচনা প্রতিযোড়িতা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষবিষয়ক উদ্বুদ্ধকরণ সভাসহ বিভিন্ন অনুষ্ঠান।