রবি খান গ্রুপের আহতরা হলেন- নালিয়া গ্রামের জামশেদ খান, আকাশ মল্লিক, নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, ইকবল খান ও খয়বার।
অন্যদিকে শওকত খান গ্রুপের আহতরা হলেন- ইন্দাদুল খান, আসাদ খান, আজাদ মোল্যা ও মুন্নাফ খান।
.png)
এলাকাবাসী জানায়, উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দেয় ওই গ্রামের শওকত খান এবং অপর গ্রুপের নেতৃত্ব দেয় রবি খান। রোববার (১৪ জুলাই) বিকেলে শওকত খান গ্রুপের মফিজ খানের বাড়িতে থাকা এক শ্রমিকের বিরুদ্ধে পাটক্ষেতে ছাগলের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলে প্রতিপক্ষ রবি খানের লোকজন। এ ঘটনা নিয়ে সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। পরে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।
নলদী ফাঁড়ির ইনচার্জ মো. মুরসালিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।