ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ১০ এপ্রিল ২০২৪
নড়াইলে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
দুর্ঘটনাকবলিত গাড়ি

নড়াইলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক জাফর হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-নড়াইল মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় লোকাল বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জাফর হোসেন নিহত হন। এ ছাড়া লিটন ট্রাভেলস চালক মাহবুব হোসেনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

Advertisement

ফায়ার সার্ভিস নড়াইলের ইনচার্জ মাছুদ রানা জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা লিটন পরিবহন বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে (যশোর) নড়াইলের উদ্দেশে ছেড়ে আসা লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে লোকাল বাসের চালক জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!