ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে আল আমিন হত্যা মামলার প্রধান আসামি জেলহাজতে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫০, ২৯ জুলাই ২০২৪
চাঁদপুরে আল আমিন হত্যা মামলার প্রধান আসামি জেলহাজতে
আলোচিত আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামি সজিব মাঝি। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের পুরানবাজারের আলোচিত আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামি সজিব মাঝির জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে সজিব মাঝি আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়। এদিকে এই হত্যা মামলায় মহামান্য হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের আগাম জামিনে ছিলেন সজিব মাঝি।

গত ১১ জুন এলাকায় আধিপত্য বিস্তার ও উপজেলা নির্বাচনের পরবর্তী সহিংসতায় পুরানবাজারে নিতাইগঞ্জ ও মেরকাটিজ এলাকার দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় অটোরিকশা চালক আল আমিন। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হয়।

Advertisement

এ ঘটনায় নিহতের বাবা আবদুল মজিদ খানের দায়ের করা মামলার এজহারে পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার বড় ছেলে রাকিব মাঝি ও সজিব মাঝিসহ ২৮ জনের নাম উল্লেখ করেন।

এদিকে আলামিন হত্যাকাণ্ডের প্রধান আসামি সজীব মাঝি জেল হাজতে প্রেরণ হওয়ায় নিহতের বাবা আবদুল মজিদ খান শোকরিয়া জ্ঞাপন করেছেন। এবং বাকি আসামিদের গ্রেফতার করে সুস্থ তদন্তের মাধ্যমে সন্তান হত্যার বিচার চেয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!