ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১১, ২৪ জুলাই ২০২৪
চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু
ছবি: সংগৃহীত

সীমিত আকারে চাঁদপুর-ঢাকা রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল। বুধবার দুপুর ১২টায় এবং দুপুর ১টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যায়। এরমধ্যে দুপুর ১২টায় ছাড়ে এমভি বোগদাদিয়া-১৩ এবং ১টায় ছেড়ে যায় এমভি আব-এ জম জম। এছাড়া দুপুর ১টায় চাঁদপুর থেকে নারায়নগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় এমভি হাসেম আলী। 

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সমন্বিত সিদ্ধান্তে খুবই নিরাপত্তার মধ্যে লঞ্চ চলাচল শুরু হয়। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো লঞ্চ সদরঘাট থেকে চাঁদপুরে আসেনি।

চাঁদপুর নৌ-বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. বছির আলী খান জানান, যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিশেষ ব্যবস্থায় এসব লঞ্চ চালু করা হয়। পরবর্তীতে লঞ্চ চলাচলের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!