ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কারণে একসঙ্গে পৃথিবী ছাড়ল প্রেমিক যুগল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ২৯ জুলাই ২০২৪
যে কারণে একসঙ্গে পৃথিবী ছাড়ল প্রেমিক যুগল
ফাইল ছবি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মুরাদ মিয়া উরফে সাজন (২৪) ও নাজমা আক্তার (২২) নামে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। রোববার তাদের নিজ নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত প্রেমিক মুরাদ মিয়া উরফে সাজন অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়ার বাসিন্দা শামছু মিয়ার ছেলে এবং প্রেমিকা নাজমা আক্তার একই গ্রামের মুসলিম খানের মেয়ে ও অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজন ও নাজমার মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তাদের প্রেম শারীরিক সর্ম্পকে রূপ নিলে নাজমা দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর গত (২৭ জুলাই) শনিবার সামাজিকভাবে প্রেমিকা নাজমা আক্তারের পক্ষ থেকে প্রেমিক মুরাদ মিয়া উরফে সাজনকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় এবং শনিবার দিবাগত রাত ২টায় নিজ বাড়িতে সাজন বিষপান করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে রোববার সকালে প্রেমিক মুরাদ মিয়া উরফে সাজনের আত্মহত্যার খবর পেয়ে প্রেমিকা নাজমা আক্তারও নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!