ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ১ জুলাই ২০২৪
কিশোরগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে 
মো. মুছলেহ উদ্দিন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় মো. মুছলেহ উদ্দিন নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ আত্মসমর্পণ করলে বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. মুছলেহ উদ্দিন উপজেলার নারান্দী ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি পোড়াবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। 

Advertisement

জানা গেছে, গত ২৬ এপ্রিল উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারে গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোষাকান্দা গ্রামের শরীফ খান নামে এক কলেজছাত্র নিহত হন। ওই ঘটনায় ২৭ এপ্রিল নারান্দী ইউপি চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা হয়।

নিহত কলেজ ছাত্রের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ওই ইউপি চেয়ারম্যান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!