ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবার চোখকে আড়াল করে পুকুরে ডুবে মরল আয়ান

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ২৮ জুলাই ২০২৪
সবার চোখকে আড়াল করে পুকুরে ডুবে মরল আয়ান
ফাইল ফটো

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী আয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউপির দয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়ান সরদার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের সায়েম সরদারের ছেলে।

মৃত আয়ানের বাবা সায়েম সরদার জানান, তাদের বাড়ির পাশেই একটি পুকুর আছে। পরিবারের সবাই সাংসারিক কাজে ব্যস্ত ছিল। কখন যে আয়ান পুকুরের পানিতে পড়ে গেছে, সেটা তারা বুঝতে পারেননি। অনেক খোঁজাখুজির পর পুকুরের পানি থেকে আয়ানকে উদ্ধার করা হয়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহেল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!