ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেচ পাম্প চালু করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আজিজুল

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫১, ২৮ জুলাই ২০২৪
সেচ পাম্প চালু করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আজিজুল
ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আজিজুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার বাবা ও ছোট ভাই। 

রোববার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওই এলাকার নূর ইসলামের ছেলে। 

নিহতের চাচাতো ভাই হযরত আলী জানান, সকালে জমিতে সেচ দিতে বাড়ির পাশে পাম্প ঘরে যান আজিজুল। একপর্যায়ে অসাবধানতাবশত পাম্পের সুইচে হাত দিতেই বিদ্যুতায়িত হন তিনি। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা তার বাবা নুর ইসলাম ও ছোট ভাই নূরনবী তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন তারাও। এ সময় হযরত আলী দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হোমায়রা খাতুন বলেন,  হাসপাতালে নিয়ে আনার আগেই মারা যান আজিজুল ইসলাম। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!