ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২৭ জুলাই ২০২৪
সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ২
১৩ লাখ ৬০ হাজার টাকার হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ লাখ ৬০ হাজার টাকার হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর চান্দহর গ্রামের মো. মুক্তার হোসেন ও একই উপজেলার চর চামটা গ্রামের মো. সুমন মিয়া।

Advertisement

ওসি আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর চান্দহর গ্রামের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গতকাল রাত ১০টার দিকে দুই মাদক ব্যবসায়ী মুক্তার ও সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় মুক্তার হোসেনের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন ও এক হাজার ইয়াবা এবং সুমন মিয়ার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও দুই শ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৬০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!