ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদী কারাগার থেকে পালানো আরো এক জঙ্গি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ২৬ জুলাই ২০২৪
নরসিংদী কারাগার থেকে পালানো আরো এক জঙ্গি গ্রেফতার
ফাইল ফটো

নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জুয়েল ভূঁইয়া নামে আরো এক জঙ্গিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন গ্রাম থেকে তার দুসর্ম্পকের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল ভূঁইয়া নরসিংদীর শিবপুর উপজেলার কাজিরচর এলাকার আবুল ভূঁইয়ার ছেলে।

এর আগে দেশে চলমান সহিংসতার মধ্যে গত শুক্রবার বিকেলে নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট করে ৮২৬ আসামি ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

Advertisement

জানা গেছে, নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরো ১৩৪ জন কয়েদি আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) তারা আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে গত চার দিনে ৮২৬ বন্দির মধ্যে ৪৬৭ বন্দি আইনের আওতায় এলেন। তাদের মধ্যে ৪৩৯ জন জেলা আইনজীবী সমিতির মাধ্যমে এবং বাকিরা বিভিন্ন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বা থানা-পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন।

এ ঘটনায় নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, কারাগার কর্তৃপক্ষের দুটি মামলাসহ জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় করা ১০ মামলায় এখন পর্যন্ত ১৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। আর ৪১টি অস্ত্র এবং এক হাজার ৯১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে গাজীপুর ও কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!