ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর ঘরে মিলল গৃহবধূর লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৪ জুলাই ২০২৪
স্বামীর ঘরে মিলল গৃহবধূর লাশ
ফাইল ফটো

বগুড়ার ধুনটে স্বামীর ঘর থেকে আকলিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউপির ছাতিয়ানী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আকলিমা ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এ নিয়ে অভিমান করে পরিবারের লোকজনের অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন আকলিমা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, আকলিমার লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!