ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮, ১৮ জুলাই ২০২৪
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় শ্রাবণী নিটওয়্যার নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার সকাল ৭টা ১৩ মিনিটে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়ার এ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। 

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র অফিসার শাহজাদী সুলতানা। 

Advertisement

তিনি জানান, সকাল ৭টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরই মধ্যে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আগুন সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!