ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ছাত্রলীগ নেতা টেঁটাবিদ্ধ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ১৬ জুলাই ২০২৪
মাদারীপুরে ছাত্রলীগ নেতা টেঁটাবিদ্ধ
তানজুল ইসলাম তায়েব হাওলাদার। ছবি: সংগৃহীত

মাদারীপুর পৌরশহরে আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনায় তানজুল ইসলাম তায়েব হাওলাদার (২১) নামে এক ছাত্রলীগ নেতা টেঁটাবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে কলেজ রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত তানজুল ইসলাম তায়েব হাওলাদার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। শহরের কলেজ রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরশহরের কলেজ রোড ও আমিরাবাদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার সন্ধ্যার পর ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি তায়েব হোসেন ও তার নেতাকর্মীদের নিয়ে ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর অতর্কিতভাবে আমিরাবাদ এলাকার লোকজন হামলা চালান। এতে তায়েবের ডান হাতে একটি টেঁটাবিদ্ধ হন। এ হামলায় মনির মৃধা ও আশিক নামে আরো দুইজন আহত হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু কে বা কারা ঘটনা ঘটিয়েছে, সে বিষয় আহতরা নিশ্চিত করতে পারেননি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!