মঙ্গলবার (৯ জুালাই) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সিয়ামকে ডাসার ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হল।
.png)
এর আগে, সোমবার (৮ জুলাই) রাতে সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। সিয়াম দীর্ঘদিন তার বাবার সঙ্গে প্রশ্নফাঁস চক্রে জড়িত বলে গ্রেফতার করে সিআইডি। তিনি ব্যয়বহুল গাড়ি ব্যবহার করতেন। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রলীগের পদ ব্যবহার করে অনিয়মের অভিযোগ রয়েছে।
ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন বলেন, সিয়াম তার বাবাকে প্রতারণার কাজে সহযোগিতা করেছে। সেহেতু তাকে ছাত্রলীগের মতো সংগঠনে রাখা সম্ভব না। তাই জেলা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আশা করছি, অল্প দিনের মধ্যেই তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হবে।
উল্লেখ্য, সরকারী কর্ম কমিশনসহ (পিএসসি) বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক ১৭ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে সরকারি কর্ম কমিশন আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার এজাহার থেকে আরো জানা যায়, এতে অজ্ঞাতনামা অন্তত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে আটক করা হয়।