কারখানার মালিক হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ সময় কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পের ইনচার্জ ফ্লাইট লেফটেন্যান্ট সৈয়দ ফজলুর রহমান, ড্রাগ সুপার বিথী রানী মন্ডলসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
জানা গেছে, ওই গ্রামের রমজান মোল্লার ছেলে হানিফ মোল্লা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে টুথ পাউডার, ডিস ওয়াসিং পাউডার, ভিম, হারপিকসহ অবৈধ ও অনুমোদনহীন নকল পণ্যের কারখানা গড়ে তুলে বাজারজাত করে আসছিলেন। র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনকে জানালে শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য ও পণ্য তৈরির সরঞ্জাম উদ্ধার করেন এবং কারখানা মালিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দেন এবং আটক নকল পণ্যগুলো ধ্বংস করে দেওয়া হয়।