ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে হত্যা মামলায় সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ৩০ জুন ২০২৪
গোপালগঞ্জে হত্যা মামলায় সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে
সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দশ দেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে তিনি হাইকোর্ট-এর আদেশে জামিনে ছিলেন। আদালত তাকে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেওয়ায় তিনি রোববার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন।

গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। 

এ ঘটনায় ১৬ মে রাতে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০ অজ্ঞাত আসামি উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!