মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পলাতক আলম হোসেন পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়ার সোহরাব হোসেনের ছেলে।
পোরশা থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলমকে সোমবার রাতে তার বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। তাকে নিয়ে বাসে করে আদালতের উদ্দেশে রওনা হন দুই পুলিশ সদস্য। বাসটি দুপুর দেড়টায় মহাদেবপুর উপজেলা সদরে বাসস্ট্যান্ডে থামলে ওই দুই পুলিশ সদস্য আসামি আলম হোসেনকে বাসে বসিয়ে রেখে চা খেতে নামেন। এ সময় সুযোগে আলম হোসেন বাস থেকে নেমে পালিয়ে যান। এরপর থেকেই পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলায় অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু রাত ১২টা পর্যন্ত আসামির কোনো হদিস পায়নি পুলিশ।
.png)