ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাংবাদিক লাঞ্ছিত: নারীসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ৯ জুলাই ২০২৪
সাংবাদিক লাঞ্ছিত: নারীসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহার
ফাইল ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ২ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

তাদেরকে রাতেই প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সৈয়দ আবুল হাশেম।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, এসআই চন্দন চন্দ বর্মণ ও নারী কনস্টেবল হাবিবা।

Advertisement

জানা গেছে, সোমবার দুপুরে একটি দৈনিকের শেরপুর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম তথ্য সংগ্রহ করতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে যান। এ সময় ক্যাম্পে দায়িত্বরত নারী কনস্টেবল হাবিবা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার কিছুক্ষণ পর সাংবাদিক শহিদুল ইসলাম হাইওয়ে ক্যাম্পে যান। তখন এসআই চন্দন চন্দ বর্মণ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শরীরে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে শেরপুর উপজেলায় কর্মরত ২০-২৫ জন সাংবাদিক হাইওয়ে থানায় গিয়ে বিচার দাবি করেন।

হাইওয়ে পুলিশের (বগুড়া অঞ্চল) পুলিশ সুপার হাবিবর রহমান বলেন, সোমবার দুপুরে হাইওয়ে ক্যাম্প চত্বরে দায়িত্ব পালনে দুইজন সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় দুই প্রত্যাহার করা হয়েছে। শেরপুর ক্যাম্প থেকে তাদের প্রত্যাহার করে বগুড়ার হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!