বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকৃতরা হলেন- সাটুরিয়া থানার এসআই আল আমিন, জালাল উদ্দিন এবং পুলিশ সদস্য দোলন ও হালিম।
.png)
পুলিশ জানান, গত ২৬ জুন রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পাড়-তিল্লী গ্রামের খামারি নিফাজ উদ্দিনের গোয়াল থেকে চারটি গরু চুরি হয় এবং একই রাতে পাড়-তিল্লী এলাকার রহিম উদ্দিনের বাড়ি থেকেও আরো তিনটি গরু চুরি হয়। এরপর, ২৮ জুন রাতে বালিয়াটি ইউনিয়নের কৃষক আলতাফ হোসেনের খামার থেকেও আরো দুটি গরু চুরি হয়। পরে ২৮ জুন বিকেলে পাড়-তিল্লী এলাকার খামারি নিফাজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সাটুরিয়া থানায় একটি মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান জানান, গরু চুরির রাতে সাটুরিয়া থানার এসআই আল-আমিন এবং কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম তিল্লী ইউনিয়নে দায়িত্বে ছিলেন। এছাড়া ওই ইউনিয়নের বিট পুলিশিং অফিসার হচ্ছেন এসআই জালাল উদ্দিন। দায়িত্বে থাকা অবস্থায় গরু হওয়ায় এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি মো. মাহবুব আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারসহ আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। দায়িত্ব পালনে অবহেলায় গত শনিবার (১ জুলাই) রাতে দুই এসআই ও দুই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাদেকে থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।