বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২ এর যুগ্মসচিব পারভেজ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
.png)
এর আগে ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় ঐ বছরের ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় রাবির সব ধরনের নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়।
পরে ২০২৩ সালের ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে রাবি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্থগিতাদেশ প্রত্যাহারের তিন মাস না পেরোতেই ২৬ অক্টোবর রাবির সব নিয়োগের ওপর ফের স্থগিতাদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।