ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জানালার গ্রিল ভেঙে পালালেন আসামি, দুই পুলিশ প্রত্যাহার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২ জুলাই ২০২৪
জানালার গ্রিল ভেঙে পালালেন আসামি, দুই পুলিশ প্রত্যাহার
পলাতক আসামি আরজু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের হেফাজতে থাকা আরজু মিয়া (২৪) নামে মাদক মামলার এক আসামি থানা থেকে পালিয়েছেন। এ ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পলাতক আরজু জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে ও আখাউড়া উপজেলার ধরখার গ্রামের উসমান মিয়ার ভাড়াটিয়া। এ ঘটনার পর আসামিকে গ্রেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ।

তবে মঙ্গলবার বিকেল ৫টা এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। এদিকে এ ঘটনায় ওই সময়ে দায়িত্বরত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।

Advertisement

আখাউড়া থানা সূত্রে জানা যায়, ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ৪ কেজি গাঁজাসহ আরজুকে গ্রেফতার করেন। পরে নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ধরখার পুলিশ ফাঁড়ি থেকে তাকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়। থানায় নিয়ে আসামি আরজুকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জানালার গ্রিল ভেঙে কৌশলে পালিয়ে যান। আসামিকে খুঁজে না পেয়ে তোলপাড় সৃষ্টি হয়। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, খুব শিগগিরই তাকে আমরা গ্রেফতার করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!