ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে মাছের উৎপাদন বৃদ্ধিতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ৯ জুলাই ২০২৪
হাওরে মাছের উৎপাদন বৃদ্ধিতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ টাকা মূল্যের ১০০টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে অভিযান শেষে বিকেল ৩টায় উপজেলা চত্বরের কাছে বেড়িবাঁধে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম।

এ বিষয়ে নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন কারণে দিনদিন হাওরে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। এর মাঝে অন্যতম নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল। সম্প্রতি চায়না দুয়ারি জালের ব্যবহারের ফলে হাওরের মাছের উৎপাদন কমে যাচ্ছে। কারেন্ট জাল ও চায়না জালের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। মঙ্গলবার হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে শতাধিক চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে প্রায় ৫ লাখ টাকা।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ এবং নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইনত অপরাধ। অবৈধ এসব জালের ব্যবহার বন্ধ করতে হাওরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!