ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওয়ারিশ সনদ জালিয়াতি, ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৯, ২ জুলাই ২০২৪
ওয়ারিশ সনদ জালিয়াতি, ইউপি চেয়ারম্যান কারাগারে
ছবি: ইনসেটে ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী

ওয়ারিশ সনদ জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল হকের আদালত তাকে কারাগারে পাঠান।

কারাগারে যাওয়া কবির আহম্মদ নিজামী মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ঐ ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকার জাফর আহম্মদের ছেলে।

জানা গেছে, ওয়ারিশ সনদ জালিয়াতি করে সরকারের ভূমি অধিগ্রহণ শাখা থেকে পাঁচ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯৩২ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালে ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী মহিন উদ্দিন চৌধুরী। মামলাটিতে কবির আহম্মদ নিজামীকে প্রধান আসামি করা হয়। একাধিক সংস্থার তদন্ত শেষে আদালতে মামলার প্রতিবেদন দাখিল করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

Advertisement

মামলার বাদীপক্ষের আইনজীবী জাহেদুল ইসলাম বলেন, ওয়ারিশ সনদ জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন কবির আহম্মদ নিজামী। জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!