ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মঙ্গলবার চট্টগ্রামের যেসব এলাকায় জ্বলবে না চুলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ১ জুলাই ২০২৪
মঙ্গলবার চট্টগ্রামের যেসব এলাকায় জ্বলবে না চুলা
ফাইল ছবি

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণকাজের জন্য সাময়িক সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। মঙ্গলবার (২ জুলাই) নগরের কয়েকটি এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

সংস্থাটি জানিয়েছে, নগরের ফকিরহাট এলাকায় একটি র‍্যাম্প নির্মাণকাজের জন্য কেজিডিসিএলের আট ইঞ্চি ব্যাসের ১০ বার চাপসম্পন্ন গ্যাস পাইপলাইন ডাইভারশন কাজের কারণে মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বারিক বিল্ডিং, আগ্রাবাদ সিডিএ, নিমতলা, বন্দর, মাদারবাড়ী, সদরঘাট, নিউমার্কেট, মাঝিরঘাট, পাথরঘাটা ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Advertisement

এছাড়া দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার, জিইসি, কোতোয়ালি, ডিসি রোড, জেল রোড, আন্দরকিল্লা, চাক্তাই ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহের চাপ কম থাকবে। দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহ সরঞ্জামাদি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেজিডিসিএল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!