ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বাস উল্টে নিহত ১, আহত ১৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ২৯ জুন ২০২৪
চট্টগ্রামে বাস উল্টে নিহত ১, আহত ১৪
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে তিনজন হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ আরিফ, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল মেতালেব ও ফেনীর সোনাগাজী উপজেলার স্বপ্না রানী।

Advertisement

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, স্টার লাইন পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে এসে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করি। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!