ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ২৭ জুন ২০২৪
বাস উল্টে প্রাণ গেল হেলপারের, আহত ১০
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পলাশ চন্দ্র দাস নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ যাত্রী।

বৃহস্পতিবার সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাবিব কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ চন্দ্র মুক্তাগাছার চক নারায়নপুরের গ্রামের কালি চরন দাসের ছেলে। আহতদের মাঝে একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঘটনার সময় ওই স্থানে ঢাকাগামী তানজিয়া নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসচাপা ঘটনাস্থলেই মারা যান ওই হেলপার পলাশ চন্দ্র। এ সময় আরো ১০ জন আহত হয়েছেন। খবর পয়ে মরদেহ উদ্ধার এবং আহত একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!