ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুরমা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ২ জুলাই ২০২৪
সুরমা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ
ফাইল ফটো

সুনামগঞ্জের দোয়ারা বাজারের আজমপুর এলাকায় সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ তিন জন নিখোঁজ হয়েছেন। এরা তিনজনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে জানা গেছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিঙ্গি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নৌকা ডোবার পর মাঝি সাতরে পারে চলে আসতে পারলেও দুই নারী ও এক শিশু ডুবে যায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!