শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল টানলে মাছগুলো ধরা পড়ে।
হরণী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নাজমা আরিফ বলেন, গত বছর জোয়ারের পানিতে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে ইলিশের পোনা ঢুকে। কিছু দিন আগে মসজিদের পুকুরটি মাইজদী শহরের ডাক্তার আক্তার হোসেন ওরফে অভি নামে এক ব্যক্তি লিজ নেন। সকালে তিনি মসজিদের পুকুরে জাল টানেন মাছগুলো দেখার জন্য। গত ১০-১৫ দিন আগে এই পুকুরে জাল টানলে ২০-২৫টি ইলিশ মাছ উঠে। ধারণা করা হচ্ছে- এই পুকুরে আরো ইলিশ রয়েছে। তবে এই অঞ্চলের প্রায় পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়।
.png)
নাজমা আরিফ আরো বলেন, আমার এই ওয়ার্ডে লবণাক্ত পানির সঙ্গে ইলিশের পোনা ঢুকে আটকা পড়ে। পরবর্তীতে মিষ্টি পানিতেও তাদের দেখা যায়।
এ বিষয়ে জানতে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।