শনিবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন হোসেন ঝালকাঠির রাজাপুর থানার সাংঘর এলাকার মৃত আয়ুব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।
.png)
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ী মোড়ে বালুবোঝাই একটি ট্রাক ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসের চালক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্বপন হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।