ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ১৬ জুন ২০২৪
ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে জেলার প্রায় ২ হাজার ৫০০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিটে নগরীর কাঁচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৩০ মিনিটে।

প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান। এছাড়া নগরীর চকবাজারে ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আবদুল হক।

আকুয়া বাইপাস এলাকায় মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এগুলোসহ সদরের ১৬টি স্থানে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে ছোট ছোট অনেকগুলো জামাত অনুষ্ঠিত হবে।

Advertisement

রোববার (১৬ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সে লক্ষ্যে ঈদগাহ মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা, মাইকিং, ওজুর ব্যবস্থাসহ এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, আঞ্জুমান ঈদগাহ মাঠের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এছাড়া যেসব বড় বড় স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!