সোমবার (২৪ জুন) রাত ১১টা থেকে গ্যাস পাচ্ছেন না ময়মনসিংহ ও নেত্রকোণা শহরের তিতাসের গ্রাহকরা। এতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়। একটি কোম্পানির ভবন নির্মাণকাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে ছিদ্র হয়ে যায় পাইপ। ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় রাত থেকে দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
.png)
এসব তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ম্যানেজার (অপারেশন) হিমটন পাল বলেন, লিকেজ সরানোর জন্য আমাদের টিম সোমবার রাত থেকে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাসশূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করতেছি। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারব।