গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টা ২৭ মিনিটে পিডিবি কলোনিতে মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
.png)