বুধবার সকাল থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায় মধ্যরাত পর্যন্ত। এ সময় উপজেলার লেংগুরা, খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বৌ বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়াসহ বেশ কিছু এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চিনি জব্দ করা গেলেও পালিয়ে যায় চোরাকারবারিরা।
কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। জব্দকৃত এসব চিনি নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে জানিয়েছেন প্রশাসন।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম বলেন, টাস্কফোর্সের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান চলছে। কলমাকান্দার সীমান্ত এলাকার নিকটবর্তী বাড়ি ও দোকানে বিদেশি পণ্যের অবৈধ মজুত ও বিক্রয় বন্ধের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ ৬০ হাজার ৮শ’ টাকা।
এর আগে, গত ২০ জুন কলমাকান্দার স্টেডিয়াম সড়ক থেকে পাচারকালে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনি বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়।