এর আগে, গত রোববার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাংগা এলাকায় মীর ব্রিকস ফিল্ডে ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় স্থানীয় ফরহাদ মেম্বারের ভাগিনা ফাহিমসহ কয়েকজন ইটভাটায় প্রবেশ করে মাদকসেবন করতে চাইলে ভাটা মালিক মীর মহসিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফাহিম ও তার সঙ্গে থাকা বন্ধুরা গালিগালাজ করে চলে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে ইউপি সদস্য ফরহাদের হুকুমে কিশোর গ্যাংয়ের সদস্য উপজেলার খোয়ামুড়ি এলাকার ফাহিম (২০), পারভেজ (২০), আকিব (২০), আলিম (১৯), আপন (১৮), আজিম (২০), সাব্বির (১৯) সহ অজ্ঞাত ১৫/১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে অফিস ও পার্কিং করা প্রাইভেটকার ভাঙচুর করে। গাড়ি চালক বাদশা মিয়া ও ভাটার ম্যানেজার মিলন মিয়া এগিয়ে আসলে তাদের কিল-ঘুষি দিয়ে জখম করে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
.png)
ভাটা মালিক মীর মো. মহসিন বলেন, প্রতিদিন রাতেই ওই ছেলেগুলো আমার ভাটায় ঢুকে গাঁজাসহ বিভিন্ন মাদকসেবন করে। রোববার মাদকসেবনে বাধা দেওয়ায় আমার গাড়ি ও অফিস ভাঙচুর করে। এ সময় অফিস কক্ষে থাকা আলমারি ভেঙে নগদ ৭৯ হাজার ৫০০ টাকা ও গাড়ির বক্সে থাকা ৪ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভাটা মালিক মীর মো. মহসিন একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।