শনিবার রাতে কাটাখালীর শ্যামপুর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বাহিনীর প্রধান জনি ইসলাম, কুরমান আরী, মাসুম আলী, মো. সাগর, টিপু সুলতান, নুরমান ইসলাম, সুজন আলী, আবদুল মান্নান খাঁ ও আবু হানিফ।
.png)
রোববার সকালে র্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিরা চাঁদাবাজি, জমি দখল ও ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এলাকায় তারা জনি গ্যাং বা জনি বাহিনী হিসেবে পরিচিত। বাহিনীর প্রধান জনির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা আছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাহিনীর সদস্যরা একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।