ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার চট্টগ্রামে মিলল বিষধর গ্রিনপিট ভাইপার 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ২৪ জুন ২০২৪
এবার চট্টগ্রামে মিলল বিষধর গ্রিনপিট ভাইপার 
বিষধর গ্রিনপিট ভাইপার সাপ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি স্যানিটারি দোকানের পাশ থেকে বিষধর গ্রিনপিট ভাইপার উদ্ধার করা হয়েছে।  

রোববার (২৩ জুন) দুপুর ১২টার দিকে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য মোহাম্মদ সামুন সাপটি উদ্ধার করেন।

স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য মোহাম্মদ সামুন বলেন, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা রাসেল ভাইপার মনে করে মেরে ফেলতে চেয়েছিল। কয়েকজন তরুণ বিষয়টি আমাদের ফোনে জানান। এরপর আমি দ্রুত সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে প্লাস্টিক জারে ভরে রেখেছি। টিমের সিনিয়র ভাইদের সঙ্গে পরামর্শ করে বন বিভাগের সহায়তায় সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।  

Advertisement

তিনি আরো বলেন, সাপটি ৫ ফুট লম্বা এবং প্রাপ্তবয়স্ক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!