জানা যায়, গত রোববার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি এলাকার ব্যবসায়ী মোক্তার প্রধানীয়ার লাকড়ি ঘরে একটি সাপ দেখতে পান প্রতিবেশীরা। বিষয়টি মোক্তার প্রধানীয়াকে জানালে তিনি সাপটি ধরতে স্থানীয় মিনু ঢালী নামে এক সাপুড়েকে ডেকে পাঠান। মঙ্গলবার দুপুরে লাকড়ি ঘরের মেঝে খুঁড়তেই ৩০টি ডিমসহ সাপটি ধরেন সাপুড়ে।
বাড়ির মালিক মোক্তার প্রধানীয়া বলেন, সাপ দেখার পর থেকেই বাড়ির সবাই আতঙ্কে ছিলাম। পরে সাপ ধরার জন্য মিনু ঢালীকে খবর দেই। উনি এসে লাকড়ি ঘরের মাটি খুঁড়ে একটি সাপ ও ৩০টি ডিম উদ্ধার করেন। ঘরে আরো সাপ আছে কিনা বুঝতে পারছি না।
.png)
সাপুড়ে মিনু ঢালী বলেন, বেশ কিছুক্ষণ মাটি খোঁড়াখুঁড়ি করে ঘরের মধ্যে কিছু সাপের ডিম পাই। তখন বুঝি এখানে বড় সাপ আছে। আরেকটু খোঁড়ার পরেই সাপটি ধরতে সক্ষম হই।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ আলী মোল্যা বলেন, কিছুদিন ধরে এলাকায় সাপের দেখা মিলছে। কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নেয়ার কথা বলেছি। সচেতন হওয়া ছাড়া আমাদের এখন বিকল্প কোনো পথ নেই।