ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে মা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২৩ জুন ২০২৪
চট্টগ্রামে মা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় মা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডিতরা হলেন- আইয়ুব (২২), জোহরা খাতুন (৪৫) ও নূর নাহার (৫০)। এদের মধ্যে জোহরা ও আইয়ুব সম্পর্কে মা-ছেলে। তারা সবাই নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।

Advertisement

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। 

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর নগরীর বাকলিয়া থানার ড্রামপট্টি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় তাদের বিরুদ্ধে ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!